কালকিনি আলিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ভোটের মাঠে এগিয়ে মোঃ মীর হোসেন রিপন
মাহবুর রহমানঃ
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আসন্ন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মীর হোসেন রিপনের নাম আলোচনায় এসেছে। আলিনগর ইউনিয়নের প্রবীণ সমাজসেবক মরহুম আব্দুল আলী পুলিশের সুযোগ্য পুত্র, গরিব ও মেহনতি গণমানুষের নেতা সকলের পরিচিত মুখ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো অগ্রনায়ক ও ২৪ এর ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন , তৃণমূল থেকে উঠে আসা লড়াকু সৈনিক মোঃ মীর হোসেন রিপন।তিনি (কালকিনি- ডাসার- মাদারীপুর- ৩) আসনের বর্তমান সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের অনুসারী।
দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রামে রাজপথে থেকে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন তিনি। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি আলিনগর ইউনিয়ন যুবদলের নেতৃত্ব দিচ্ছেন । সেখানে সফলতার স্বাক্ষর রাখার পর তিনি উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং আলিনগর ইউনিয় যুবদল নেতা। সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি আলীনগর ইউনিয়ন ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মোঃ মীর হোসেন রিপন দাবী করেন আলিনগর ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী তার পক্ষে রয়েছেন। ইউনিয়নের বাসিন্দাগন বলেন এ বছর নির্বাচনে শিক্ষিত মার্জিত চেয়ারম্যান প্রার্থী চাই যাকে দিয়ে আমাদের ইউনিয়নের উন্নতি হবে আমরা তাকেই নির্বাচিত করে এটাই আমাদের অঙ্গীকার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কিছু উন্নয়ন ও জনসেবাকে তাঁর নির্বাচনী অঙ্গীকারের প্রধান বিষয় হিসেবে তুলে ধরছেন। মোঃ মীর হোসেন রিপন
প্রচারপত্রে ইউনিয়নের সড়ক, রাস্তা, ড্রেনেজ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর দাবি, নির্বাচিত হলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ও নাগরিক সুবিধার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। বিশেষ করে প্রয়োজনীয় সড়ক সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব শিক্ষা ও স্বাস্থ্য খাতেও স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মোঃ মীর হোসেন রিপন তাঁর প্রচারপত্রে বলা হয়েছে, ইউনিয়নের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার সুযোগ আরও বাড়াতে কাজ করবেন তিনি।স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টিও তাঁর অঙ্গীকারের মধ্যে রয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে নির্দিষ্ট কর্মপরিকল্পনা, সময়সীমা ও অর্থের উৎস সম্পর্কে তাঁর প্রচারপত্রে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিইউনিয়নের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করেছেন মোঃ মীর হোসেন রিপন। তাঁর প্রচারপত্রে যুবসমাজকে বিভিন্নভাবে সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।
তিনি মনে করেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে স্থানীয়ভাবে বেকারত্ব কমানোর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।
কৃষক ও কৃষির উন্নয়নে সহায়তার কথা
আলিনগর ইউনিয়ন আরিয়ান খাঁ নদীর পার্শ্ববর্তী হওয়ায় এ এলাকার কৃষক ও কৃষির উন্নয়নেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোঃ মীর হোসেন রিপন। কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তাঁদের পাশে থাকার এবং কৃষি খাতের উন্নয়নে সহায়তা করার কথা তাঁর প্রচারপত্রে উল্লেখ রয়েছে।
দুর্নীতি ও অনিয়মমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার
মোঃ মীর হোসেন রিপন
নির্বাচনী অঙ্গীকারে দুর্নীতি ও অনিয়মমুক্ত ওয়ার্ড গঠনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি এলাকার মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি।
স্থানীয় পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান।
‘অভিজ্ঞতা, সততা ও জনসেবাই আমার শক্তি’
স্থানীয় ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা হলো, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান। উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি। এ জন্য ইউনিয়ন বাসির দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন



