কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ০৯:২৭
  • আপডেট: ২২ নভেম্বর ২০২৬, রাত ০৯:২৭
1000296676

যশোর প্রতিনিধি:

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সারাদেশে নৈরাজ্য সৃষ্টি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে মনিহার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন শেখ হাসিনার গুন্ডা বাহিনী গোপালগঞ্জে সাধারন মানুষের বাড়ি ঘর ও থানা লুটপাট করেছে। তিন জন সংসদ সদস্যের বাড়িতে অগ্নি সংযোগ করেছে। মানুষের বাড়ি ঘর লুটপাট অগ্নি সংযোগ করে কিংবা বোমা ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না। বিগত ১৭ বছর যশোরসহ সারাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটকের জোর দাবি জানিয়ে বলেন, পাড়া মহল্লায় সকলকে সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের সাথে কোন বন্ধুত্ব নেই। তারা উঁকি দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান

Ad