কিশোরগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রকি হাসান ,স্টাফ রিপোর্টার:
যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের নির্দেশনায় কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া প্রথম মোড়, শেষমোড়, এতিমখানা রোডসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।অভিযানে যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা নগুয়া বাসস্ট্যান্ড এলাকার ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের মধ্যে মৌখিক প্রচারণা চালানো হয়।কর্মসূচিতে জেলা যুবদলের সিনিয়র সভাপতি মোস্তাক আহমেদ শাহিনের নেতৃত্বে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।



