কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াবদাখালে ১০০ বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবীর, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হান্নানুর রফিক রঞ্জু।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশবান্ধব সবুজায়ন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সচেতন হতে হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

.webp)

