রায়পুরা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯
  • আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯
ain

‎মো:তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী 

‎রায়পুরা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অদ্য সকাল (১০)দশ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়, সভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৫(পাঁচ) রায়পুরা আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সভার শুরুতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মজিবুর রহমান গত এক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক তুলে ধরেন গত মাসে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে (৬)ছয় জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করা সহ একটি একনালা বন্দুক, একটি বিদেশী পিস্তল, একটি এল জি বন্দুক, ১৫০টি ককটেল ১২টি একট্রা উদ্ধার করা হয়। মাদক মামলায়( ১২) বার জন গ্রেপ্তার সহ (২,৫৪,৪০০)দুই লক্ষ চুয়ান্ন হাজার চারশো নগদ টাকা, ৮৪৮ পিস ইয়াবা, ২৩২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় তাদের ব্যবহৃত একটি হাইস মাইক্রো, একটি পালসার মোটরসাইকেল, ছয়টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, উক্ত সভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন, এবং যত্রতত্র এন্টি বাইটিক ব্যবহার না করার উপর গুরুত্বরোপ করেন, উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিজ নিজ অবস্থান থেকে আইনশৃংখলার সার্বিক পরিস্থিতির ব্যাপারে আলোচনা করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক  দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে অতীত ফ্যাসিস্ট স্বৈরাচারের ধূসর  আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের রাজনীতি পরিস্থিতিকে উত্যক্ত করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেন এবং যেকোনো মূল্যে উক্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল রাজনীতিক দলের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

Ad