মানিকগঞ্জ সাটুরিয়া পর্যটন উন্নয়নে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত নতুন সার্কিটের পরিকল্পনা
শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সাটুরিয়ায় জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহাতাব।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া, পরিকল্পনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার মোঃ মাহমুদুল ইসলাম,সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো মোশারফ হোসেন সহ জেলা ও উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গর, শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন জেলা ও উপজেলায় ঐতিহাসিক ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে পর্যটন সার্কিট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। তার ধারাবাহিকত মানিকগঞ্জ জেলা একটি ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ একটি অঞ্চল। বিশেষ করে সাটুরিয়া শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ সম্ভাব্য পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে একটি আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলা হবে। যার ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উপজেলা বাসী ও সাধারণ জনগণ এর সুবিধা পাবে।

.webp)

