মানিকগঞ্জের সাটুরিয়ায় তিন ভাইয়ের দ্বন্দ্বে সরকারি রাস্তা বন্ধ, জনসাধারণের চরম দুর্ভোগ

  • প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:০৭
  • আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:০৭
WhatsApp Image 2026-09-21 at 3.27.48 PM

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার দড়গ্রাম ইউনিয়নে তেবারীয়া এলাকায় মোঃ খলিলুর রহমান সহ ১০/১৫টি পরিবার প্রায় কয়েক যুগ ধরে বসবাস করে আসছে। মোঃ খলিলুর রহমান জানান আমরা ১০/১৫টি পরিবারের একমাত্র যাতায়তের রাস্তা প্রতিবেশী আব্দুল জলিল, আব্দুর রহমান,  হাবু মিয়া, মোঃ আজাহার আলী ও তার পরিবারের লোকজন মিলে তাদের চলাচলের রাস্তাটি গত ১১ই সেপ্টেম্বর শুক্রবার বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। যার ফলে আবদ্ধ অবস্থায় কষ্টে জীবনযাপন করছে। রাস্তা বন্ধ করার ফলে সাধারণ জনগণের দূর্ভোগের শেষ নেই। রাস্তাটি বিগত ২০১৯ সালে সরকারি বরাদ্দে রাস্তা হিসেবে স্বীকৃতি পায়। আব্দুর রহমান ও আব্দুল জলিলের সাথে পূর্ব শত্রুতার যের ধরে জনসাধারনের চলাচলের রাস্তাটি বাঁশ দিয়ে আটকিয়ে দেয়। রাস্তা বন্ধ করার বিষয়ে স্হানীয় এলাকাবাসী ও জলিলের পরিবারের লোকজন জানায় তাদের তিন ভায়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরুদ্ধে চলে আসছে। স্হানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলে এক পক্ষ মানলে ও আরেক পক্ষ মানছে না। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ফলে স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা স্কুলে যেতে ও প্রয়োজনীয় কাজে বাড়ির বাহিরে বের হতে পারছেনা। এ বিষয়ে ভুক্তভোগী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এলাহী বক্স রতন জানান বিষয়টি একাধিকবার মিমাংসা চেষ্টা চালানোর হয়েছে। দুই পক্ষের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সন্তুষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে দ্রুত সমাধান হয়ে যাবে। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী অনিক ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Ad