মানিকগঞ্জে মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

  • প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:৫৩
  • আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:৫৩
WhatsApp Image 2026-09-16 at 5.29.16 PM

মানিকগঞ্জ প্রতিনিধি:

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো অগ্রনায়ক ও ২৪ এর ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন , তৃণমূল থেকে উঠে আসা লড়াকু সৈনিক রফিক উদ্দিন ভূইয়া হাবু। এবার মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘ সতেরো বছরের আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতাকে ঘিরে এখন মানিকগঞ্জ শহরজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তৃণমূল থেকে উঠে আসা এক আপোষহীন নেতৃত্ব রফিক উদ্দিন ভূইয়া হাবু কেবল একজন রাজনীতিবিদ নন, বরং মানিকগঞ্জের রাজপথের এক পরিচিত মুখ। দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রামে রাজপথে থেকে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন তিনি। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সেখানে সফলতার স্বাক্ষর রাখার পর তিনি জেলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।ধানের শীষের জয়ে পর্দার অন্তরালে নয় সামনের কারিগর তিনি বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলা শহরে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন রফিক উদ্দিন ভূইয়া হাবু। তার ব্যাপক জনসংযোগ এবং বিশাল ‘শোডাউন’ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার জয় নিশ্চিত করতে তিনি অনন্য ভূমিকা পালন করেন।"আমি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করি না। সারাজীবন রাজপথে থেকে মানুষের অধিকারের কথা বলেছি। এবার মানিকগঞ্জ পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব শহর উপহার দিতে চাই।"


রফিক উদ্দিন ভূইয়া হাবু পৌরসভা নির্বাচনে নতুন আশার আলো সদা হাস্যোজ্জ্বল এবং জনকল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটি এবার মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন: অভিজ্ঞ নেতৃত্ব: দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি প্রশাসনিক কাজ সামলাতে সক্ষম।জনসম্পৃক্ততা: তৃণমূলের সাধারণ মানুষের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে।উন্নয়নমুখী চিন্তা: দীর্ঘদিনের অবহেলিত পৌরসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার।মানিকগঞ্জের সাধারণ মানুষ মনে করেন, রাজপথের এই পরীক্ষিত সৈনিক যদি মেয়রের দায়িত্ব পান, তবে মানিকগঞ্জ পৌরসভা হবে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল শহর। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রফিক উদ্দিন ভূইয়া হাবুকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ততটাই বাড়ছে।

Ad