মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সুলতান কবির :
পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ সোমবার (২নভেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট নিজের কমান্ড’–এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা ও ও বিভিন্ন উপজেলার থানা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ চানখা, সদস্য সচিব ভিপি হামিদ, যুগ্ন আহবায়ক শহীদ উদ্দিন, সরকারি কমান্ডার শাহজাহান সাজু, মনিন্দ্রমোহন ঘোষ,আব্দুস সালাম মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নাসিম এন খান, মোঃ মাসুদ পারভেজ মোরশেদ তালুকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ‘যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তাঁর গার্ড অব অনার ও দাফন নিয়ে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ওরা পাকিস্তানি পেতত্তা, রাজাকারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। ওদের আবার পাকিস্তানের পাঠিয়ে দেয়া হবে।

.webp)

