জামালপুরকে মডেল জেলায় রূপান্তরে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

  • প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩০
  • আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩০
1000132053

মোঃ হাফিজুর রহমান হাফিজ, জামালপুর প্রতিনিধি :


জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী 

এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, সরকারের পক্ষ থেকে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়া যাবে, তার সবটুকুই তিনি জামালপুর জেলার উন্নয়নে নিবেদিত করবেন।



তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা দীর্ঘদিন অবহেলিত ও নিগৃহীত ছিলাম। আমাদের জেলার অধিকাংশ অঞ্চল চরাঞ্চল হওয়ায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তবে সম্মিলিত প্রচেষ্টায় আমরা জামালপুরকে একটি মডেল জেলায় পরিণত করবো।”


শনিবার সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে জামালপুর শহর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১২ তারিখ থেকে একটি নতুন যাত্রা শুরু হবে, যার মাধ্যমে ১৭/১৮ বছরের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এরপর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। তিনি 


আশ্বাস দিয়ে বলেন, জামালপুরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ প্রয়োজনীয় সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট 

শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।


এ সময় জেলা, শহর ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad