নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জ্বালানি তেল জব্দ, জরিমানা আদায়
নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জ্বালানি তেল জব্দ, জরিমানা আদায়
কামরুল হাসান জুয়েল ,নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে ২৭০ লিটার অকটেন ও ৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডাঙ্গা রোডের আয়াজ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১,০০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত জ্বালানি তেল জনস্বার্থে তাৎক্ষণিকভাবে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে



