এমপি, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খাঁন, ব্যারিস্টার রফিকুল ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, বিকাল ০৭:৩৪
  • আপডেট: ০৬ জুলাই ২০২৬, বিকাল ০৭:৩৪
WhatsApp Image 2026-07-06 at 7.33.31 PM

জাকিয়া হোসেন :      

৫ জুলাই ২০২৬ রবিবার , সকাল ১১ টায় জহুরুল হোসেন চৌধুরী হল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল এর আয়োজনে বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খাঁন, ব্যারিস্টার রফিকুল ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মুক্তি যোদ্ধা মোঃ আব্দুস সালাম। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. এমপি আব্দুস সালাম আজাদ। শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, বদরুল আলম সবুজ ছিলেন, কর্মজীবী দলের সভাপতি, মোঃ সালাহউদ্দিন খান ( পিপিএম) ও সাধারণ সম্পাদক, মোঃ আলতাফ হোসেন সরদার।মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক, মিয়া মোহাম্মদ আনোয়ার। ঢাকা সিটি ও পৌর ফেডারেশনের মহাসচিব,মোশাররফ হোসেন মিলন।কর্মজীবী দলের কার্যকরী সভাপতি, মোঃ আলী হোসেন।কর্মজীবী দলের সহ-সভাপতি সৈয়দ মুশফিকুর রহমান ও ফেরদৌস হাওলাদার।ঢাকা জেলা সভাপতি এইচএম মোঃ আনিসুজ্জামান মানিকগাজীপুর মহানগর এর সভাপতি, মোঃ আইয়ুব খান। নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক, মোস্তাফিজুর রহমান বাহার। সহ আরো অনেক জাতীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Ad