নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ০২:১৩
  • আপডেট: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৩২
1000295979

সুলতান কবির :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হওয়ার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস। শনিবার (২১নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা জাসাস এর সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর আহবায়ক টিটু ও যুগ্ন আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ জাসাস নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই দেশে আর আগুন সন্ত্রাস চলবেনা,দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। 

Ad