সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ - ৩ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
এস,এম মনির হোসেন ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগও লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁও থানার যুব দলের আহবায়ক মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ নেতৃত্বে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।
শনিবার পচিশ অক্টোবর বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মেঘনা শিল্পনগরী অঞ্চলের মেঘনা স্টান্ড থেকে শুরু করে ঝাউচর বাজার ব্যবসায়িদের কাছে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে ধানের শীষের ভোট চান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ- তিন আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মে দলের সভাপতি জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীরা।া।


