নারায়ণগঞ্জে বিশ্ব মান দিবস উদযাপিত: 'সবার আগে বাংলাদেশ' গড়ার প্রত্যয়

  • প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৪০
  • আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৪০
WhatsApp Image 2026-10-14 at 5.37.50 PM

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব মান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ ১৪ই অক্টোবর বুধবার বেলা ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচিটি বর্তমানে চলমান রয়েছে।

এবারের বিশ্ব মান দিবসের মূল প্রতিপাদ্য ও অভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—"উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী"। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা "সঠিক পণ্যে উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে দেশের শিল্প ও বাণিজ্যে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এছাড়াও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় অংশ নিয়েছেন।

সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে সঠিক মানের পণ্য নিশ্চিত করতে বিএসটিআই-এর ভূমিকা অপরিসীম। ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বক্ষেত্রে সঠিক মান বজায় রাখার কোনো বিকল্প নেই। বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের শিল্পকারখানাগুলোতে পণ্যের সঠিক মান নিশ্চিতকরণে তাদের অভিযান ও তদারকি আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Ad