ন্যাশনাল লাইফের প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত: নতুন প্রজন্মকে বীমা পেশায় ক্যারিয়ার গড়ার আহ্বান
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-এর জনবীমা বিভাগের উদ্যোগে হবিগঞ্জ, মাধবপুর, মৌলভীবাজার ও কুলাউড়া জোনের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (শনিবার) আয়োজিত এই সভায় দুটি পৃথক পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১১টায় হবিগঞ্জ এরিয়ার অন্তর্গত হবিগঞ্জ ও মাধবপুর জোনের কর্মকর্তাদের নিয়ে এবং দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় মৌলভীবাজার ও কুলাউড়া জোনের কর্মকর্তাদের সমন্বয়ে এই সভা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সুযোগ্য উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব হেলাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল কাশেম বলেন, "ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজ শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি সুপরিচিত ও বিশ্বস্ত নাম। লাইফ ফান্ড, কোম্পানির মোট সম্পদ এবং নিরাপদ বিনিয়োগের দিক থেকে ন্যাশনাল লাইফ আজ দেশের বীমা শিল্পে সর্বসেরা অবস্থানে রয়েছে। এই কোম্পানি পলিসি হোল্ডারদের সর্বোচ্চ বোনাস ও শতভাগ আর্থিক ঝুঁকি বহন করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তিনি আরও বলেন, বীমা খাত এখন অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর। তরুণ ও নতুন প্রজন্মকে এই খাতে এসে চমৎকার ক্যারিয়ার গড়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষাংশে তিনি "ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই"—এই স্লোগানকে বুকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং সভার সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় স্থানীয় জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মাঠকর্মী ও বীমা প্রতিনিধি উপস্থিত ছিলেন।


