নাজমুল হোসেনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তোলপাড়, নানা অভিযোগ ঘিরে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ও কথিত ‘বিশেষ এজেন্ট’ হিসেবে পরিচিত সাংবাদিক নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। তাঁর বিরুদ্ধে সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
শেখ হাসিনা সরকারের আমলে নাজমুল হোসেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অনুষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন সরকারের বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নানা ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। আরও অভিযোগ করা হয়, তাঁর স্ত্রী শারমিন সুলতানার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ের বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে দেশের বাইরে পাচারের অভিযোগও তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফোনে ফোন দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ক্রয় করা বই নিয়েও অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। ওই প্রকল্পে বিপুল অর্থের অনিয়ম হয়েছে।
নাজমুল হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিভিন্ন মহল। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সচেতন নাগরিকদের মতে, কারও রাজনৈতিক পরিচয় বা অতীতের ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।



