২ নং কুকুয়া ইউনিয়ন সদস্য সচিব মোহাম্মদ রাশওয়ান মুরাদের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, রাত ০৮:১৬
WhatsApp Image 2025-11-03 at 19.59.48_2db4772f

স্টাফ রিপোর্টার মির খায়রুল ইসলাম :

বরগুনা ১ আসনে জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বিএনপি'র মনোনয়ন পাওয়ায় ২ নং কুকুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসোয়ান মুরাদের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদনুরুজ্জামান হাওলাদার যুগ্ন আহবায়ক ২নং ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ নেছার উদ্দিন বাচ্চু হাওলাদার যুগ্ন আহবায়ক ২ নং কুকুয়া ইউনিয়ন যুবদল, মোঃ মোসলেম গাজী সভাপতি ৪ নং ওয়ার্ড ইউনিয়ন শাখা বিএনপি, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোঃ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপি কুকুয়া ইউনিয়ন শাখা থেকে আসা বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন আগামীর দেশ নায়ক তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জননন্দিত নেতা মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে বরগুনা, আমতলী ও তালতলীর মানুষকে সুসংগঠিত করবে। তাই আপনারা সকলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাকে বিজয়ী করবেন। আগামীর বাংলাদেশ তারুণ্যের দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশ সেবা করার সুযোগ দিবেন

Ad