নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথার হাজারো নেতাকর্মীর ঢল, শামা ওবায়েদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন।

  • প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৯
  • আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৯
1000296834

আবুল কাশেম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে অনুষ্ঠিত যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের উদ্যোগে হাজারো নেতাকর্মী যোগদান করেছেন।


রোববার (২২ নভেম্বর) আয়োজিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সালথা উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠেএ সময় সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত হোসেনসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad