নৌকা বাইচে ফিরবে হারানো আনন্দ-সম্প্রীতি শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে ড. আবদুল মঈন খান

  • প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫১
  • আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫১
WhatsApp Image 2026-09-22 at 6.25.56 PM

কামরুল হাসান জুয়েল, নরসিংদী:

নদীমাতৃক বাংলাদেশের গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য নৌকা বাইচ। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়; এটি মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ, সুশৃঙ্খল ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে নির্মল আনন্দ উপভোগ করতেন তিনি। সময়ের পরিবর্তন, নগরায়ণ ও নানা সামাজিক জটিলতায় মানুষের সেই স্বতঃস্ফূর্ত আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে মানুষের জীবনে সেই আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে একটি সুন্দর, স্বাভাবিক ও ঐতিহ্যময় জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ, কর্মী ও আয়োজকদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। এতে নতুন প্রজন্ম দেশের ইতিহাস, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি ড. আবদুল মঈন খান নৌকা বাইচের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে যোশর বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নদীর দুই তীরে জড়ো হন নানা বয়সী মানুষ। ঢাক-ঢোল ও করতালির শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিনের লোকজ ঐতিহ্যের এ আয়োজন ঘিরে স্থানীয়দেরভাগের উপপরিচালক (উপসচিব) মো. সফিউল্লাহ।

Ad