নরসিংদীকে সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তুলব: জেলা প্রশাসক

  • প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৪৫
  • আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫২
WhatsApp Image 2026-09-22 at 6.29.48 PM

কামরুল হাসান জুয়েল, নরসিংদী:

সবার আন্তরিক সহযোগিতা পেলে নরসিংদীকে সারা দেশের মধ্যে একটি সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘নরসিংদী জেলায় সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মপরিকল্পনা-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘সবার আগে দেশ—সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।তিনি বলেন, “সবার সহযোগিতা পেলে আগামী এক মাসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে একটি দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসব ইনশাল্লাহ। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদীকে সারা দেশের মধ্যে একটি সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রশাসনের নেওয়া পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি নিজেদের লেখনীর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. আউয়াল, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. ওবায়দুল কবির মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সজীব শাহরীন, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন ভূঞা, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লা এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. সফিউল্লাহ।

Ad