নরসিংদীর নেহাবোতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৪
  • আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৪
Screenshot_5

কামরুল হাসান জুয়েল, নরসিংদী:

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার লক্ষ্যে নরসিংদীর পাঁচদোনা নেহাবো গ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে নেহাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।নেহাব ইউনিটি স্পোর্টস একাডেমি আয়োজিত টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবদল নেতা মো:শরীফ মিয়া।নরসিংদী সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা-মো:আফজাল শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা ছাএদলের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সজীব।পাঁচদোনা ইউনিয়ন তাতী দলের সভাপতি-মো:আব্দুর রহমান।টুর্নামেন্টে প্রধান অতিথি যুবদল নেতা-মো:শরীফ মিয়া বলেন-​ফুটবল শুধু একটি খেলা নয়—ফুটবল হলো তারুণ্যের উন্মাদনা, একতার প্রতীক এবং অদম্য সাহসের বহিঃপ্রকাশ। মাঠের প্রতিটি দৌড়, প্রতিটি পাস আর প্রতিটি গোল আমাদের শেখায়—একতাবদ্ধ থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

​ আমরা সবসময় বিশ্বাস করি—ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তরুণদের শক্তি ও সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিশ্বস্ত আশ্রয়। কিশোর ও তরুণদের এই শারীরিক বিকাশে খেলাধুলার আয়োজনে আর সমাজ বদলের প্রতিটি সাহসী পদক্ষেপে—আমি ও আমার সহযোদ্ধারা আপনাদের পাশে আছি এবং আগামীতেও পাশে থাকব।মিনিবার ফুটবল টুর্নামেন্টে ঘিরে মাঠে উৎসবের আমেজ তৈরি হয়। বিকেল থেকে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠে জড়ো হতে থাকেন। পরে দর্শকের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।টুর্নামেন্টে শাকিল ফুটবল একাদশ ট্রাইবেকারেনেহাব পুরান বাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

Ad