নরসিংদীতে ৫২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

  • প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ০২:১১
  • আপডেট: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ০২:১১
1000281191

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আহম্মেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান।

কামরুল হাসান জুয়েল, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বৈলাইন মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মো. ফরহাদ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।


সোমবার (১২ অক্টোবর) সকালে পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মো. ফরহাদ মিয়া মৃত অহিদ মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৈলাইন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।


মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সাহসিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা পুলিশ সদস্যদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।


স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাঁদের।


উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Ad