৯ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন নীলা
লাবনী আক্তার, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের তাঁতি দলের নেতা মাসুম খানের স্ত্রী শামীমা আক্তার নীলা গত ০৭/ ১১/২০২৬ তারিখে নারায়ণগঞ্জ একটি বেসরকারি মেডিহোপ হাসপাতাল ভর্তি হন তার মাতৃকালীন ব্যথা অনুভব হলে , সেখানে কর্তব্য রত চিকিৎসকের মাধ্যমে সিজার করা হয়, এবং পুত্রের সন্তান জন্ম দান করে। কিন্তুু তখন মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তখন রোগীর স্বামী তার স্ত্রীর খোঁজখবর জানতে চাইলে দেখতে পারে,রোগীর অবস্থা আরো খারাপ হচ্ছে, যার ফলে সে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।দীর্ঘ নয় দিন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আই. সি. ইউ তে মৃত্যুর সাথে যুদ্ধ করে গত ১৫/১১/২০২৬ তারিখে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে না ফেরার দেশে চলে যান। নীলা চলে গেলেন, রেখে গেলেন তার ১৪ বছরের ছেলে স্বাধীন ও নয় দিনের শিশু সন্তান।
আমরা এই শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি।

.webp)

