নওগাঁয় কাঠ পোড়ানো ফিক্সড চিমনী ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা

  • প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:২৭
  • আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:২৭
1000270486

সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

১৪ সেপ্টেম্বর সকাল ১১:০০ ঘটিকায়  জেলা প্রশাসক, নওগাঁ এর সভাকক্ষে নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অংশজনদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অবৈধ ইটভাটা বিশেষ করে কাঠ পোড়ানো ফিক্সড চিমনী ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 


এ বিষয়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হোসাইন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) জনাব মোঃ মাসুদুল হক। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নওগাঁয়ের প্রতিনিধি, সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিবৃন্দ। 


সভায় পোড়ানো ইটের পরিবর্তে বালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশ, ইত্যাদি দিয়ে তৈরি ব্লক উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানানো হয়।


Ad