নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে অনলাইন জুয়া মুক্ত রাখতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২৬ অনুষ্ঠিত
সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।টুর্নামেন্ট ঘিরে সকাল থেকেই নওজোয়ান মাঠে নামাজোড়া ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
প্রতিযোগিতার মূল বৈশিষ্ট্যসমূহ:
অংশগ্রহণ: জেলার প্রতিটি উপজেলা থেকে ১টি পুরুষ ও ১টি নারী দল এতে অংশ নিচ্ছে।
ফরম্যাট: সরাসরি নকআউট পদ্ধতিতে দিনব্যাপী ম্যাচগুলো পরিচালিত হচ্ছে।
সমাপনী: একই দিন বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হবে।
তরুণ সমাজকে মাদকের ছায়া ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে এই ক্রীড়া উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয় সচেতন মহল।



