পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।
ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি,লাবলু বিশ্বাস
সোমবার ১৮ই মে দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্য্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্কীকৃত স্বরুপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃ আশাদুর রহমান এর হাতে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান বলেন এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে ও জনগনের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাবো। এবিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।



