ওয়ান চাইল্ড ওয়ান ট্রি
রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যাপক আয়োজন
স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার গৌরীপুর সড়কে, কবির টাওয়ারে প্রতিষ্ঠিত রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচী গত ৯ জুলাই বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সাচার গৌরীপুর হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন ক্যাপ্টেন ও স্কুল অ্যান্ড কলেজের কো- অর্ডিনেটর মোঃ মাসুদ প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বন্টু কুক্ষ বসু। চারা গাছ বিতরণ ও বৃক্ষ রোপণ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোগানে ও হাতে রাখা সবুজ চারাগাছ পুরো পরিবেশ আকর্ষণীয় হয়ে উঠে।
ছবির ক্যাপশনঃ সাচার রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চারা গাছ বিতরণ


