পাবনায় ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি,
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা-সংলগ্ন একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের চাঁদের আলো ম্যাচ নামের ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Ad

.webp)

