পাবনার পরিবেশ অধিদপ্তর সতর্ক বার্তা, ঈশ্বরদীর ইটভাটায় জ্বালানি কাঠ ও ড্রাম-ফিক্সড চিমনি বন্ধের নির্দেশ

  • প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:১৭
  • আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:১৭
WhatsApp Image 2026-09-23 at 3.00.25 PM

মোঃ মনিরুজ্জামান মুন্না পাবনা প্রতিনিধি:

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জ্বালানি কাঠ ব্যবহার এবং ড্রাম চিমনি ও ফিক্সড চিমনির ইটভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে ঈশ্বরদী উপজেলার ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, পাবনার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াসমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান, এনএসআইয়ের সহকারী পরিচালক আনছার উল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. সাইদুর রহমান, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।মতবিনিময় সভায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার বন্ধ এবং ড্রাম চিমনি ও ফিক্সড চিমনির ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে মালিকদের নির্দেশনা দেওয়া হয়।এ সময় পরিবেশ দূষণ কমাতে প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য ইটভাটা মালিকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।সভায় সংশ্লিষ্ট ইটভাটা মালিকরা সরকারি নির্দেশনা মেনে পরিবেশবান্ধবভাবে ইট উৎপাদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad