পাংসার হাবাসপুরে কে রাজ উচ্চ বিদ্যালয় এর মাঠে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আগমন।
আরিফ ,রাজবাড়ী বালিয়াকান্দি :
১১ ই সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার দুপুরবেলায় পাংসার হাবাসপুরের উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল এক জনসভায় উপস্থিত হন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি।
তিনি পাংসার হাবাসপুরের পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন। বলেন আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ এর মধ্যে পদ্মা ব্যারেজের কাজটি শুরু হবে বলে জানান। পদ্মা ব্যারেজটি বাস্তবায়ন হলে এর সুফল ভোগ করবে ২৪ টি জেলার মানুষ। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষকের উন্নয়নের রূপান্তর ঘটবে। মৎস্য চাষের উন্নয়ন হবে।
পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেন এই পদ্মা ব্যারেজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্প নির্মাণের অর্থ ব্যয় হবে।
তিনি আরো বলেন এই প্রকল্পটি বাংলাদেশের একটি মাস্টার মেগা প্রজেক্ট যেটি আমরা বর্তমানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নির্মাণ যাত্রা শুরু করেছি। এই প্রজেক্টটি বাস্তবায়ন হলে এ দেশের মানুষের কৃষি কাজের উন্নয়ন ঘটবে।



