সিরাজদিখানে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:৫২
sir

আরিফুর রহমান সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি শিক্ষার মান বাড়ানো, স্কুলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অভিভাবক-শিক্ষকের সমন্বয় জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। আরও উপস্থিত ছিলেন রাজনগর সৈয়দপুর ইউনিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. শাহজাহান মোল্লা, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য বাবু দুলাল দাস, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব রহমান কাজল, আলী আজগর স্কুল অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চাঁন মন্ডল, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস,রাজনগর সৈয়দপুর ইউনিন উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি জি আই চৌধুরী লিটন,


সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু তৈয়ব সনেট। তিনি বিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষাবিষয়ক উন্মুক্ত আলোচনা হয়।

Ad