আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা

  • প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, দুপুর ০৩:৪৩
1000125178

মীর খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার:

আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ

 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা এর আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালি স্কুল এন্ড কলেজ মাঠ 

 এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনের কান্ডারী তথা (বরগুনা, তালতলী, আমতলী) বাসির নয়নের মনি সাড়ে ৫ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা আহ্বায়ক বরগুনা জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো:জালাল উদ্দিন ফকির সাবেক আহবায়ক আমতলী উপজেলা বিএনপি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তুহিন মৃধা সাবেক সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপি, মোঃ জহিরুল ইসলাম (মামুন) সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা বিএনপি, মোঃ কামরুজ্জামান হিরু মৃধা সাবেক যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা বিএনপি, মো:কবির উদ্দিন ফকির সাবেক আহবায়ক আমতলী পৌর বিএনপি,মো:মাহাবুবুল আলম সিকদার সাবেক যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা বিএনপি, মো: মাহমুদ কলি জুয়েল যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী মৎস্য দল ঢাকা মহানগর দক্ষিণ। 


 উক্ত পথসভায় বক্তারা বলেন বরগুনা ১ আসনে মোঃ নজরুল ইসলাম মোল্লাকে আগামী ১২ ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন কারণ বিগত ১৭ বছরে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের কথা বলেছিল, মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলেছিল কিন্তু তারা তা না করে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। ৬৮ হাজার বর্গমাইলের সাধারণ মানুষেরা আইকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেশ সেবা করার সুযোগ দিবেন।তারেক রহমানের বিকল্প এই বাংলাদেশে এখন এই মুহূর্তে নাই। বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই কেবল একমাত্র বাংলাদেশ নিরাপদ। তাই আপনার মূল্যবান ভোট ধানের শীষ মার্কায় দিয়ে মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা ১ আসনে বিজয়ী করবেন এটা আমাদের আমতলীর সাধারণ মানুষের দাবী।আপনারা যদি নজরুল ইসলাম মোল্লা ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে কেবল আমতলী বাসীর উন্নয়ন সম্ভব। আগামীর প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার, বাংলাদেশের ১৮ কোটি মানুষের নয়নের মনি, আগামীর বাংলাদেশের স্বপ্ন সারথি জনাব তারেক রহমান।

Ad