পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন,তৃতীয় বর্ষে পদার্পণ

  • প্রকাশ: ০৭ মে ২০২৬, দুপুর ০৪:২০
  • আপডেট: ০৭ মে ২০২৬, দুপুর ০৪:২০
WhatsApp Image 2026-05-07 at 4.17.32 PM

মীর খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার :


 উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্লাব কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যরা একত্রিত হয়ে প্রতিষ্ঠার স্মৃতিচারণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পরে সবাই মিলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বক্তারা বলেন, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে শুধু মাত্র পেশাগত সাংবাদিকদের নিয়ে আমাদের পথচলা এবং জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি, কাজী মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনির হাওলাদার এবং উপদেষ্টা মোঃ মতিউর রহমান তালুকদার,দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক বাইজিদ মিয়া,প্রচার সম্পাদক বশির আলমএবং পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মীর খাইরুল ইসলামসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Ad