নুরালাপুরে গণজোয়ার—বিজয়ের প্রত্যাশা জাগিয়ে তুললেন জননেতা খায়রুল কবির খোকন

  • প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:৩১
70747

কামরুল হাসান জুয়েল ,নরসিংদী জেলা প্রতিনিধি। 

নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন যেন ১৯ নভেম্বর বুধবার পরিণত হয়েছিল এক উৎসবমুখর জনসমুদ্রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী জননেতা খায়রুল কবির খোকনের নির্বাচনী গণসংযোগকে ঘিরে ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজারে সৃষ্টি হয় অন্যরকম এক প্রাণচাঞ্চল্য।গ্রামের সরু রাস্তা থেকে শুরু করে বাজারের ব্যস্ত মোড়—সবখানেই মানুষের ঢল। শিশু থেকে প্রবীণ, নারী থেকে যুবক—সবাই ছুটে আসেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তাকে ঘিরে মানুষের সেই উচ্ছ্বাস, সেই প্রাণের টান যেন বছরের পর বছর জমে থাকা প্রত্যাশারই বহিঃপ্রকাশ।গণসংযোগে খায়রুল কবির খোকন প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়ে ছুঁয়ে দেন আশার বার্তা। মানুষের হাত ধরে তিনি বলেন,“এই মাটির মানুষই আমার শক্তি। আপনাদের হাসি ফিরিয়ে আনাই আমার রাজনীতি, আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপনাদের সাহসই আজ আমার পথচলার প্রেরণা।”তার কথা শুনে আবেগে ভেসে যান অনেকেই। বয়স্ক এক কৃষক বলেন,“এই মানুষটার ওপর আমাদের আস্থা ছিল, আছে, থাকবে। তিনি জনগণের নেতা—জনগণের প্রেয়সী সন্তানের মতো।গণসংযোগ চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়ানো অসংখ্য মানুষের শুভেচ্ছা, দোয়া আর সমর্থন নীরব ভাষায় জানিয়ে দেয়—নুরালাপুর এবার পরিবর্তনের জন্য প্রস্তুত। ধানের শীষের প্রতীক ঘিরে তৈরি হয়েছে এক নতুন জাগরণ, এক নতুন প্রত্যাশার আলো।নেতা-কর্মীরা বলেন, খায়রুল কবির খোকনের নেতৃত্বে নরসিংদী-১ আসন ধানের শীষের ঘাঁটি হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে।

দিনব্যাপী এই গণসংযোগ শুধু প্রচারণাই নয়—এ যেন সাধারণ মানুষের হৃদয়ের সঙ্গে নেতার হৃদয়ের বন্ধন নতুন করে দৃঢ় করার এক মহামিলনমেলা।

Ad