বাঘমারা পঞ্চায়েতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ কাওসার হোসেন :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকায় বাঘমারা পঞ্চায়েত কমিটির উদ্যোগে (রবিবার ২৫ রমজান) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে আমরা ঐক্যবদ্ধ
মাদক, চাদাবাজ,ভুমিদখল,সন্ত্রাসী, কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কাম্য এই স্লোগানকে সামনে রেখে বাঘমারায় ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফজলুল হক মুন্সির সভাপতিত্বে
সভায় সকল নেতারা বক্তব্যে বলেন আমরা সমাজের সকলে ঐকবদ্ধ হয়ে যেকনো মূল্যে বাঘমারা এলাকাকে সন্ত্রাস,চাদাবাজ,ভূমিদস্যু ও মাদকমুক্ত করে, বাঘমারা এলাকার পূর্বের গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনবো।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম সজীব সিনিয়র যুগ্ন আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা যুবদল, মোঃসাইদুর রহমান সোহেল সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদল সদস্য, মোঃ আকতারুজামান মৃধা যুগ্ন আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর যুবদল, সঞ্চালনায় ছিলেন তিন নং ওয়ার্ড যুবদল নেতা ফারহান আহম্মদ রুবেল।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী আনিসুজ্জামান তারিক সাবেক জেলা ছাত্রনেতা ও সাবেক সাধরন সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ , মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া সিনিয়র সহসভাপতি তিন নং ওয়ার্ড যুবদল ও সেন্টু প্রধান। এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।



