ময়মনসিংহে মিথ্যা সংবাদ সম্মেলন ও মিথ্যা মামলায় জেল খাটানোর প্রতিবাদে রুপার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:৫০
moi



মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহে মিথ্যা, বানোয়াট সংবাদ সম্মেলন, অপহরণ ও একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর প্রতিবাদে রুপা আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শাহ আলম সহ ভুক্তভোগীরা। গত শনিবার ১৫ নভেম্বর রাতে নগরীর একটি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা জানান আমি শাহ আলম, পিতা- আব্দুর রাশিদ, মাতা-সাদেমুননেছা, সাং-কালিবাড়ী রোড, বাস্তহারা আবাসিক এলাকা, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ০৯ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং আমি ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচিত সদস্য। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার এর পতনের পর পরই রুপা আক্তার গংদের সহিত মোঃ কালাম (৩৫), পিতা-মৃতঃ মালেক, সাং-কালিবাড়ী রোড, বাস্তহারা আবাসিক এলাকা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর সহিত পালিত কুকুর সংক্রান্ত বিষয়ে পারিবারিকভাবে ঝগড়া বিরোধ হয়। আমি ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচিত সদস্য হওয়ায় ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অনান্য সদস্যগণ আমাকে রুপা আক্তার গং ও মোঃ কালাম (৩৫) আয়োজিত দরবার মজলিসে উপস্থিত থাকার কথা বলিলে আমি ও ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অনান্য সদস্যগণ সত্য মিথ্যা যাচাইপূর্বক সঠিক বিচার করিয়া দেই। ইহাতে রুপা আক্তার গং দোষী সাব্যস্থ হওয়ায় উক্ত বিষয়ের জেদ অন্তরে পোষন করিয়া রুপা আক্তার গং দীর্ঘদিন যাবত প্রতিহিংসার জের ধরিয়া আমার ও আমার পরিবারের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করার চেষ্টায় লিপ্ত আছে। রুপা আক্তার গং প্রায় সময় আমাকে ও আমার পরিবারের লোকজনদের খুন জখমের হুমকি সহ আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা মোকাদ্দমার মাধ্যমে হয়রানী করিয়া আসিতেছে। বিগত ২৩/০৭/২০২৫ ইং তারিখে রুপা আক্তার এর দায়েরকৃত মিথ্যা অপহরণ মামলায় থানা র‍্যাব-১৪ ময়মনসিংহ আমাকে গ্রেফতার করিয়া জেল হাজতে প্রেরণ করেন এবং গত ২২/০৮/২০২৫ ইং তারিখে আমি বর্নিত মামলার জামিনে আসি। পরবর্তীতে রুপা আক্তার আমাকে পুনরায় গ্রেফতার করিয়া জেল হাজতে প্রেরণের উদ্দেশ্যে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মূলক কর্মকান্ড সহ সমাজের সম্মুখে আমার ও আমার পরিবারের মানহানী করার অসৎ উদ্দেশ্যে আমার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ দায়ের করিয়া আমাদের সামাজিকভাবে হেয়পতিপন্ন করিয়া আসিতেছে। আরো উল্লেখ্য থাকে যে, রুপা আক্তার গং নৃত্যশিল্পীর পরিচয় ধারন করিয়া বিভিন্ন মেয়েদের নিয়া আসিয়া তাদের বসতবাড়ীতে নৃত্য পরিচর্যার নামে অত্র এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ড, মাদক সেবনসহ দেহ ব্যবসা করিয়া আসিতে থাকিলে রুপা আক্তার গংদের এরুপ কর্মকান্ডের জন্য কোতোয়ালী থানাধীন বাস্তহারা আবাসিক এলাকা ভারসাম্যহীন হয়ে পড়িলে এলাকার গন্যমান্য লোকজন এবং ব্রহ্মপুত্র বাস্তহারা কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচিত সদস্যগণ রুপা আক্তার গংদের বিরুদ্ধে গণ স্বাক্ষর নিয়া এলাকা হইতে বিতারিত করেন। গত ১২/১০/২০২৫ ইং তারিখে রুপা আক্তার গং আমাকে ও আমার পরিবারের লোকজনদের মানহানী করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার সহ আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করিয়া হয়রানী করিয়াছে

Ad