রায়পুরায় যুবদল নেতার উদ্যোগে এলাকা বাসীর সংবাদ সম্মেলন

  • প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:২৯
  • আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:২৯
1000178665

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সাগরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৬) উপজেলার চানপুর ইউনিয়নের সদরকান্দি চানপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেন।

বক্তারা আরও বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত এলাকাবাসী এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad