রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরের নতুন চরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ০৯:২৩
  • আপডেট: ২২ নভেম্বর ২০২৬, রাত ০৯:২৩
1000296674

মোঃ শামীম শেখ ,রাজবাড়ী :

 ১৮ ই নভেম্বর ২০২৬ ইং তারিখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নতুনচর পাকালিয়া গ্রামের মোঃ ওহাব আলী মন্ডল এর সুযোগ্য পুত্র মোঃ আশরাফুল হায়দার এর নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকেন, নতুন চর,পাকালিয়া, পুড়নচর ও আশপাশের কয়েকটি গ্রামের সর্বসাধারণ গণমানুষ ও মুরব্বিয়ান। অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুন চর গ্রামের সুনামধন্য সমাজসেব ক মোহাম্মদ আইয়ুব আলী মৃধা সহ এলাকার ব্যক্তিবর্গ। এরা সকলেই আশরাফুল হায়দার কে সমর্থন প্রদান করেন এবং আশরাফুল হায়দার কে নির্বাচনী প্রকিয়া ও প্রচারণা করার জন্য এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।

Ad