রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

  • প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৪৫
  • আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৬:৪৫
WhatsApp Image 2026-09-19 at 6.38.24 PM

নিজস্ব প্রতিবেদক:

নগরীর সিটি বাইপাস হাট সংলগ্ন আরশি প্লাটিনাম সিটির উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হল রুমে আনুষ্ঠানিকভাবে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধন করা হয়। 

আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান ও পরিচালক কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসার রবিউল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সিনিয়র সহসভাপতি মো: সুলতান মাহমুদ সুমন, ওয়েমার্ক আইডিয়াল কলেজের প্রকৌশলী অধ্যক্ষ মুক্তাদির রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক মো: আহসান হাবীব, ইমাম মেহেদী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এজিএম মোস্তাফিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক পরিচালক খাইরুল বাশার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভাইস প্রেসিডেন্ট মো: হাসানুজ্জামান, জনতা ব্যাংক ডেপুটি ম্যানেজার মো: শরিফুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকেএসপির কর্মকর্তা মো: খাদেমুল ইসলাম। এছাড়াও আরশি প্লাটিনাম সিটির স্লাইড উপস্থাপন করেন প্রজেক্টের প্রকৌশলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরশি প্লাটিনাম সিটির স্বত্বাধিকারী কামরুজ্জামান সুমন বলেন আমাদের এই সিটির যারা ফ্লাট ক্রয় করবে আমরা তাদেরকে আগামী জানুয়ারি ২০২৭ থেকে ৪০ মাসের মধ্যে গ্রাহকদেরকে ফ্লাট হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন আমরাই সবচেয়ে কমমূল্যে ফ্লাট বিক্রয় করছি তিন রুমের ফ্লাটের দাম প্রায় ৩০ লক্ষ টাকা এবং ২ রুমের ফ্লাটের দাম প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া এই সিটিতে মসজিদ, সুপার শপ, জিম, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক সহ ফিজিওথেরাপি হাসপাতালের সুবিধা রয়েছে। নগরীর উপকন্ঠে এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী শহরকে আরও আধুনিক ও দৃষ্টি নন্দন হিসেবে ভাবে গড়ে তুলবে। অনুষ্ঠান শেষে আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমন উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আরশি প্লাটিনাম সিটির বিভিন্ন অফার তুলে ধরেন।

Ad