রায়পুরা সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, প্রধান অতিথি ছিলেন এমপি আশরাফ উদ্দিন বকুল
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের উচ্চশিক্ষার পথচলাকে আনন্দময় ও অনুপ্রেরণামূলক করে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের সভাপতি আলফাজ উদ্দিন মিঠু এবং সদস্যসচিব নূর আহমেদ চৌধুরীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শওকত হাসান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সন্ধ্যা রানী বালা।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।

.webp)

