সালথার বিশিষ্ট দানবীর বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী বেগের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ০১:৩৫
  • আপডেট: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ০১:৩৫
1000263814

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা সদর এলাকার বিশিষ্ট দানবীর, সমাজহিতৈষী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলী বেগের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগষ্ট। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।


মরহুম চৌধুরী ইউনুস আলী বেগ ছিলেন একজন উদার, মানবিক ও পরোপকারী মানুষ। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি তিনি জীবনের দীর্ঘ সময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করা এবং মানুষের বিপদে এগিয়ে আসার কারণে এলাকায় তিনি ‘দানবীর’ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন।


তাঁর স্বজনরা জানান, মানুষের প্রতি গভীর ভালোবাসা ও সহযোগিতার মানসিকতাই ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি নীরবে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর চলে যাওয়ার পরও তাঁর রেখে যাওয়া মানবিকতার দৃষ্টান্ত ও স্মৃতিগুলো স্বজন-শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অমলিন হয়ে আছে।


মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার সুযোগ্য সন্তান ও বিশিষ্ট রাজনীতিবী চৌধুরী সাব্বির আলী বেগ বলেন, “আব্বাজান আজ আমাদের মাঝে শারীরিকভাবে নেই। কিন্তু তাঁর ভালোবাসা, স্নেহ, মানবিকতা ও মানুষের জন্য করে যাওয়া ভালো কাজগুলো আমাদের মাঝে তাঁকে বাঁচিয়ে রেখেছে। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আব্বাজানের আদর্শ বুকে ধারণ করে এলাকাবাসীর পাশে থেকে সুখ দুঃখের ভাগিদার হতে চাই।

মরহুম চৌধুরী ইউনুস আলী বেগের মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন, ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন—এই প্রার্থনা পরিবার স্বজন ও এলাকাবাসী শুভাকাঙ্ক্ষীদের।

Ad