সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা, শিক্ষাকে সমৃদ্ধির মূল ভিত্তি বললেন বক্তারা

  • প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:৫১
  • আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:৫১
1000268001

নিজস্ব প্রতিবেদক:

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। 


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ইতি গোস্বামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানে শুধু নিজের নাম সই করার দক্ষতা নয়। সাক্ষরতা হলো মানুষের চিন্তা করার, নতুন কিছু সৃষ্টি করার এবং নিজের জীবনকে বদলে ফেলার মূল চাবিকাঠি। শিক্ষা মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে এবং সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

Ad