মুকসুদপুরে অস্ত্র উদ্ধারে সাহসিকতার স্বীকৃতি, পুরস্কারের জন্য মনোনীত সালথা ওসি বাবলুর রহমানের টিম
আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে থানা ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে ফরিদপুরের সালথা থানা পুলিশের একটি দল। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ তাঁর দলকে সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ তৈরি হয়।
এমন প্রতিকূল পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বাধীন পুলিশ দল। তাঁদের সাহসিকতা, দায়িত্ববোধ, সমন্বয় ও পেশাদারিত্ব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দায়িত্ব পালনে এমন সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি মো. বাবলুর রহমান খানসহ তাঁর টিমকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সদস্যদের এমন সাহসিকতা ও পেশাদারিত্ব আইনশৃঙ্খলা রক্ষায় অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



.webp)