সালথায় পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

  • প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৬
  • আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৬
1000292597

আবুল কাশেম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ভাওয়াল গ্রামে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ওহাব মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জুয়েলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Ad