সাংবাদিক রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

  • প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৫০
  • আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৫০
WhatsApp Image 2026-11-08 at 7.31.51 PM

জিএম মাকছুদুর রহমান:

ঢাকায় আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া বিভাগের স্টাফ রিপোর্টার ও নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য রবিউল হোসাইন রাজুকে হেনস্তার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে সরকারি অনার্স কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন।এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মাঈন উদ্দিন দুলালসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, চিত্রনায়িকা পরীমণি ও তাঁর দেহরক্ষী রবিউল হোসাইন রাজুকে হেনস্তা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি পরীমণিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরাও অংশ নেন।

Ad