সারাদেশে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি’র সদস্য সংগ্রহ শুরু

  • প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:০৩
  • আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:০৩
1000274604

​হেলেনা বেগম জেলা প্রতিনিধি :

২০২৪ সাল থেকে কার্যক্রম শুরু করা অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান “গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি” তাদের কার্যক্রম সারাদেশে এবং বিদেশে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে বর্তমানে দেশব্যাপী ব্যাপকহারে সদস্য সংগ্রহ অভিযান চলছে।  


​সোসাইটির নিবন্ধিত কার্যালয় গাজীপুর সদরের বাজাবাড়ী রোডের হাবিবুল্লাহ স্মরণীর বাড়ি- ২/১০১ এ অবস্থিত। এটি একটি আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, মানবাধিকার রক্ষা, আবাসন সহায়ক, পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান।  

​সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য:

​নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধ, পতিতাবৃত্তি রোধ এবং মাদকদ্রব্য প্রতিরোধ করা।  

​জমি দখল রোধে এবং অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা।  

​খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং মানবাধিকারের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা।  


​বিস্তারিত কর্মপরিকল্পনা:

​আইসিটি ও কর্মসংস্থান: তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারে আইসিটি কেন্দ্র স্থাপনের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।  

​কল্যাণমূলক কার্যক্রম: অসহায় বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন, দুস্থ মহিলা ও বেকার যুবকদের পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং ইউনিয়ন ভিত্তিক মাদার এন্ড চাইল্ড কেয়ার সেন্টার খোলার ব্যবস্থা করা।  

​শিক্ষা ও সংস্কৃতি: বয়স্ক ও শিশু শিক্ষায় উদ্বুদ্ধকরণ, উচ্চ শিক্ষা উন্নয়নে স্কুল-কলেজ স্থাপন এবং গণসচেতনতার লক্ষ্যে নাটক, থিয়েটার ও চারুশিল্পসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন।  

​স্বাস্থ্য ও সেবা: প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ওপর সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র স্থাপন, প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচি এবং দাতব্য প্রতিষ্ঠান ও প্যারামেডিকেল কলেজ স্থাপন।  

​কৃষি ও পরিবেশ: বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং পুনউৎপাদনশীল কৃষি কর্মসূচি বাস্তবায়ন।  


​উৎপাদনমুখী উদ্যোগ: দুস্থ নারী ও পুরুষদের জন্য উৎপাদনশীল কর্মসূচি গ্রহণ এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা প্রদান।  

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসব উদ্দেশ্য বাস্তবায়নের আগে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগতিপত্র প্রদান করা হবে। দেশের সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে ইচ্ছুক সচেতন নাগরিকদের এই সোসাইটির সদস্য হয়ে কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। সদস্য আবেদন ফ্রম পেতে ওয়াটসেপে যোগাযোগের আহ্বান: +৮৮০১৮২৬০৫৩১৬৯/+৮৮০১৮৩১৪৫৮৫১৩

Ad