মাফিয়াদের প্রভাবমুক্ত জাতীয় ঐক্যের সরকার চাই—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

  • প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, দুপুর ০৪:৪৮
  • আপডেট: ১০ আগস্ট ২০২৬, দুপুর ০৪:৪৮
WhatsApp Image 2026-08-10 at 4.45.33 PM

৮ আগস্ট শনিবার বিকেলে নয়া পল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্স হল রুমে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি ও সোশ্যাল জাষ্টিস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, জুলাই আকাঙ্ক্ষার সাথে অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকার বেঈমানী করেছে।সারোয়ার ওয়াদুদ চৌধুরী মাফিয়াদের প্রভাবমুক্ত জাতীয় ঐক্যের সরকার গঠনের মাধ্যমে মজলুমের আর্তনাদ, জনগণের একমাত্র আকাঙ্ক্ষা “দুর্নীতিমুক্ত বাংলাদেশ” গড়তে দলমত নির্বিশেষে সৎ সাহসী, সত্যবাদী, নির্ভীক, নির্মোহ, নিবেদিত দেশপ্রেমিক খুঁজে বের করতে দেশবাসীর নিকট আহ্বান জানান। আবদুল্লাহ আল মাহমুদ শোয়েবের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাঃ নুরুজ্জামান, ডঃ জমিরুল আকতার, সাবেক সচিব কাশেম মাসুদ, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, বিএসএস তথ্য ক‍্যাডার এসোসিয়েশনের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কৃষিবিদ সাইদুজ্জামান চপল, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, ঢাকা বাঁচাও এর সোহানী শিফা, ডঃ ক‍্যাপ্টেন রেজা, মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আবুল কালাম আজাদ, এস এম সালাহউদ্দিন প্রমুখ।

Ad