পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় সন্তোষ
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন মজুরি বোর্ড ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা-অভিনন্দন জানাল সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ
পারুল আক্তার:
পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ। এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ব্যানারে ‘শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।ব্যানারে উল্লেখ করা হয়, পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার প্রেক্ষাপটে মজুরি বোর্ড ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও জীবনমানের উন্নয়ন শিল্পের স্থিতিশীলতা এবং উৎপাদনশীলতার জন্য গুরুত্বপূর্ণ।তবে শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে ঘোষিত মজুরি যথাযথভাবে বাস্তবায়ন, সময়মতো বেতন পরিশোধ এবং শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজনে: সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ।



.webp)