সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা সপ্তাহের র‍্যালি, স্বাস্থ্যকর পরিবেশ গড়ার আহ্বান

  • প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:৩১
  • আপডেট: ১১ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:৩১
1000280989

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।


র‍্যালিতে নেতৃত্ব দেন সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন হোসেন, অন্যান্য মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্টোরকিপার গিয়াসউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা হয়।


একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Ad